রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

করোনা মহামারির মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে

ডেস্ক রিপোর্ট  করোনা মহামারির মধ্যেও মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল ২ হাজার ৬৪ ডলার।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় ২ হাজার ২২৭ ডলার।

সোমবারের মুদ্রা বিনিময় হার অনুযায়ী এই অর্থ বাংলাদেশি মুদ্রায় হয় ১ লাখ ৮৭ হাজার ৬৮ টাকা। এটি বার্ষিক হিসাবে। মাসে মাথাপিছু আয় দাঁড়ায় ১৫ হাজার ৫৮৯ টাকা।

জিডিপিও বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭ ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৭ হাজার ৩০০ কোটি ডলার।

এই অর্জনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।