শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুজরাটে তাণ্ডব চালিয়ে দুর্বল ‘তাওতে’

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘তাওতে’। দুর্বল হওয়ার আগে এটি গতিপথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যার প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি উপড়ে গেছে গাছপালা, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার (১৭ মে) রাত ৯টার দিকে গুজরাট উপকূলে আঘাত হানা শুরু করে তাওতে। গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ের এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯০ কিলোমিটার। ঝড়টি প্রায় তিন ঘণ্টা গুজরাটের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে দুর্বল হতে থাকে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পোরবন্দর ও মহুভার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় ঘণ্টায় এটি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বাতাসের গতি বজায় রাখবে। আশপাশের অঞ্চলে অত্যন্ত শক্তিশালী বাতাস বইছে।

ঘূর্ণিঝড় তাওতের প্রভাবে ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ছয়জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মুম্বাইতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। প্রচণ্ড বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে শহরটির অনেক স্থান তলিয়ে গেছে। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র বাতাসের কারণে বান্দ্রা-ওয়ারলি সমুদ্র যোগাযোগটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

তাওতের প্রভাবে উপকূলীয় রাজ্য কর্ণাটকে ৮ জন মারা গেছেন। রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কন্নড়, উদুপি, উত্তরা কন্নড়, কোডাগু, চিক্কামাগুরু, হাসান ও বেলাগাভি এই সাতটি জেলার ১২১ গ্রাম ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।