বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

স্রোত এখন ইসরাইলের বিপরীতে

অনলাইন ডেস্ক  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে দোষারোপ করেছেন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ইহুদি উপস্থাপিকা বিয়ানা গোলোদ্রায়গা।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেলআবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএনের ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর সিএনএনের।

সিএনএনকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে গত শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন- ইসরাইলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সঙ্গে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। স্রোত এখন ইসরাইলের বিপরীতে।

শাহ মেহমুদ কোরেশির এ বক্তব্যের পর বিয়ানা গোলোদ্রায়গা সাংবাদিকসুলভ আচরণ বাদ দিয়ে কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে অভিযুক্ত করেন। বিয়ানা গোলোদ্রায়গা নিজেও একজন ইহুদি নাগরিক।

বিয়ানা গোলোদ্রায়গা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন।