শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

এক মাস্ক বেশি দিন পরলে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি

অনলাইন ডেস্ক  একই মাস্ক বেশি দিন ব্যবহারের ফলে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কয়েকজন ভারতীয় চিকিৎসক জানান, ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণের পেছনে বড় কারণ অপরিচ্ছন্নতা। না ধুয়ে টানা ২-৩ সপ্তাহ একই মাস্ক পরলে এ সংক্রমণ হতে পারে। খবর আনন্দবাজারের।

স্মায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, পি শরৎ চন্দ্র হালে বলেছেন, অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক বারবার ব্যবহার করেন। এটি ঠিক নয়। কারণ অপরিচ্ছন্নতার কারণে ছত্রাক জাতীয় সংক্রমণের সৃষ্টি হয়।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেয়ার পরামর্শ দেন তিনি। যদিও তার এই কথার পেছনে এখনও যথেষ্ট তথ্যপ্রমাণ নেই।

ভারতের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা এক সাক্ষাৎকারে বলেছেন, এ ছত্রাকের সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে।

তার মতে, এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি বাতাস চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে।

চিকিৎসক সুরেশ সিংহ নারুকা বলেন, কোভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এ সংক্রমণের পেছনে কারণ হতে পারে।