মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৩
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

মালয়েশিয়া জুড়ে আবারও দুই সপ্তাহের লকডাউন

অনলাইন ডেস্ক  করোনা মোকাবিলায় আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়। এর আগে ৭ জুন পর্যন্ত এমিসও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার (২৮ মে) রেকর্ড সংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো দেশটি। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। যার সবশেষ শুক্রবার প্রথমবারের মতো ৮ হাজার ছাড়ালো। পরপর এতো বিধিনিষেধ জারির পরও সংক্রমণ রোধ হচ্ছে না। দেশটির সরকার মনে করে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ ছাড়া কোনভাবেই করোনা মোকাবেলা সম্ভব নয়। আর সে কারণেই সম্পূর্ণ লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।