বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১:০১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পটুয়াখালীতে বেয়াইর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে বোনের দেবরের (বেয়াই) সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেয়ার জন্য চেষ্টা করায় তানজিলা আক্তার (১৭) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুন) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।

ওই কিশোরী ইউনিয়নের কটুয়াতালুক গ্রামের বাসিন্দা আমির সিকদারের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছে, বড় বোনের দেবর জুবায়েরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তানজিলার। কিন্তু তানজিলার পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে তাকে অন্য জায়গা বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। তানজিলা বিয়েতে রাজি না হওয়ায় তাকে শুক্রবার রাতে মারধর করে তার বাবা। তাই রাতেই আত্মহত্যা করে সে।

শনিবার (৫ জুন) দুপুরে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।