শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা আক্রান্ত জনগণের জন্য নেপালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  সরকারের জরুরি তহবিল হতে নেপালে করোনা আক্রান্ত জনগণের জন্য ঔষধ ও সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ। সোমবার ( ৭ জুন) বেলা সাড়ে ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাক বোঝাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগনের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ঔষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। এসব মেডিকেল সামগ্রী ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন হয়ে নেপালে প্রবেশ করবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র এডি সামছুল হক প্রমুখ।