শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মহাত্মা গান্ধীর নাতনীর ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক  ভারতের জাতির জনক ও অহিংস আন্দোলনের রূপকার মহাত্মা গান্ধীর নাতনীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। তার নাম আশিস লতা রামগোবিন।

আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ৫৬ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে গতকাল সোমবার (৭ জুন) কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে আশিস লতা রামগোবিন ৬০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) নিয়েছিলেন। ভারত থেকে দেশটিতে পণ্য রফতানির নামে ওই টাকা নিয়েছিলেন তিনি। এছাড়া ব্যবসার লভ্যাংশ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে।

পরে চুক্তি অনুযায়ী কোনো পণ্য রফতানি করা হয়নি বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে আদালতে মামলা হলে শুনানির পর সোমবার দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট আশিস লতা রামগোবিনকে দোষী সাব্যস্ত করেন এবং ৭ বছরের কারাদণ্ড দেন।

রায়ে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানিয়েছে, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয় লতার। মহারাজের সংস্থা ভারত থেকে কাপড় আমদানি করে এবং জুতা তৈরি করে তা বিভিন্ন দেশে রফতানি করা হয়। লতা ওই ব্যবসায়ীকে তার রফতানি সংক্রান্ত কাজের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলেন এবং ওই অর্থ হাতিয়ে নেন।

উল্লেখ্য, মহাত্মা গান্ধীর নাতনী লতা রামগোবিন মানবাধিকার কর্মী এলা গান্ধী ও পরলোকগত মেওয়া রামগোবিন্দের মেয়ে।