শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

মোবাইল ফিরে না পেলেও আশাবাদী পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট  রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হওয়ার দশ দিনেও মোবাইলফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মোবাইলফোন ছিনতাইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মোবাইল পাইনি। যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার ঠিকানাও পেয়েছেন। এখন তাকে চেজ করছেন। মোবাইলটি পাওয়া যাবে, আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।

গত ৩০ মে (রবিবার) রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয় পরিকল্পনামন্ত্রীর আইফোন। গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রীর হাত থেকেই তার আইফোনটি কেড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি জানান, রবিবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে ব্রাউজ করছিলাম। গাড়ির জানালা খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। পরে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।