শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৬
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

শেরপুরে পাবজি খেলতে না পেরে ইন্টারনেটের তার কাটতে গিয়ে ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বগুড়ার শেরপুরের আওলাকান্দি গ্রামে পাবজি গেমস খেলতে না পারায় ক্ষুব্ধ হয়ে ইন্টারনেটের তার কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে আটকে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম রকি হোসেন (১৫)। সে উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো. মাহবুবের ছেলে। ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রকি।

সেসহ কয়েকজন পাবজি গেমস খেলার জন্য ইন্টারনেট সংযোগ নেয় একই গ্রামের আবু বকরের বাড়িতে। ওই বাড়ি থেকে ইন্টারনেটের রাউটার চুরি হয়ে যায়। পরে ওই বাড়ির মালিক সংযোগটি খুলে নেওয়ার কথা বলে নেট ব্যবসায়ীকে। এ কথা শোনার পর রকি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো ইন্টারনেট সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।