শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১:০৪
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

১০০ কিলোমিটার পাড়ি দেওয়া সেই বাঘটি বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট  ভারত থেকে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের সুন্দরবনে আসা বাঘটি বাংলাদেশের বলে নিশ্চিত করেছে বাংলাদেশ এবং ভারতীয় বন বিভাগ। বাঘটির গায়ের ডোরাকাটা দাগ দেখে দুই দেশের বন কর্মকর্তারা বাঘটি বাংলাদেশের বলে নিশ্চিত করেন।

ভারতীয় বন বিভাগ জানায়, গত বছরের (২০২০) ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাঘটিকে ভারতের সুন্দরবন এলাকার বশিরহাটে ধরা হয়। তারা বাঘটির গতিবিধি নিশ্চিত হবার জন্য তার গলায় রেড়িও কলার পরিয়ে দেন। বাঘটির সবশেষ অবস্থান বাংলাদেশে ছিল বলে তারা নিশ্চিত হয়েছেন। সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে ২০১৭ সালের বাঘ শুমারির সময় তোলা ছবির সঙ্গে বাংলাদেশে ফিরে আসা বাঘের ছবি মিলিয়েছেন। সে সময়কার ছবির সঙ্গে ফিরে আসা বাঘটির ছবি হুবহু মিলে গেছে।

ভারতের বন বিভাগের তথ্যমতে, আট থেকে ৯ বছর বয়সী বাঘটি গত বছরের ডিসেম্বর থেকে গত ১০ মে পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এ সময় বাঘটি তিনটি নদী অতিক্রম করে। এ যাত্রাপথে বাঘটি মারা যায়নি। মারা গেছে রেডিও কলার থেকে বিশেষ সংকেত পাওয়া যেত বলে তারা মনে করছেন।

বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন এলাকায় বাঘের নিয়মিত যাতায়াত রয়েছে। বাংলাদেশের বাঘ ভারতীয় অংশে এবং ভারতের বাঘ বাংলাদেশে আসার ঘটনা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।