শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৮:১১
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ৭ হাজার ১২৭ গৃহহীন পরিবার

শামীম আহমেদ  দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ভূমি ও গৃহহীন ৭ হাজার ১শ’ ২৭ পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করবেন। এখন ওই ঘর নির্মাণের সবশেষ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরআবদানী গ্রামে নির্মিত ৫০টি ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, ভূমি ও গৃহহীন প্রতিটি ২ শতাংশ খাস জমিসহ ২ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘর পাবেন। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ৪৯৯টি, পটুয়াখালীতে ২ হাজার ৭৮১টি, ভোলায় ৩৭১টি, পিরোজপুর জেলায় ২ হাজার ৪টি, বরগুনায় এক হাজার এবং ঝালকাঠীতে ৪৭২টি ঘর বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ এই ঘর দেয়া হচ্ছে বলে তিনি জানান। এর আগে প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৬৬টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।