মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

৩ লাখ টাকার জন্য গুঁড়িয়ে দেওয়া হলো ৫ কোটি টাকার বাড়ি!

অনলাইন ডেস্ক  সাধ করে যে মিস্ত্রিকে দিয়ে বাড়ি বানিয়েছিলেন এক ব্যক্তি। সেই মিস্ত্রিই কিনা তিন লাখ টাকা বকেয়া বিলের জন্য ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেল সেই সাধের বাড়ি! যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা!

ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটে এই ঘটনা ঘটে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে।

কিন্তু কেন এই ঘটনা ঘটালেন ওই মিস্ত্রি? জানা গেছে, ওই মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পুরো টাকা মেটাননি বাড়ির মালিক। সেই ক্ষোভেই বাড়ি ভেঙে দেন ওই মিস্ত্রি।

জানা গেছে, ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা জে কুর্জি সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন। সেই বাড়িটি নতুন করেই গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। এর জন্য খরচ হয় ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা।

কিন্তু মিস্ত্রির কাজ তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা মিটিয়ে দিলেও ৩ লাখ ৬০ হাজার টাকা বাকি রেখে দেন কুর্জি। ঝামেলা বাঁধে সেখান থেকেই। বিষয়টি নিয়ে মিস্ত্রির সঙ্গে একাধিক বাক বিতণ্ডাও হয় কুর্জির।

আর এরপরই সম্প্রতি সপরিবারে ছুটি কাটাতে যান কুর্জি। আর সেই সুযোগেই দলবল নিয়ে ওই বাড়ির অনেকটা অংশই ভেঙে দেন ওই মিস্ত্রি।