শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০৯
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চীন: ভারতের প্রতিরক্ষাপ্রধান

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমে নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলের ওপারে পাকিস্তান। দেশটির পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে চীন।

ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দুটি দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চীন? জি মিডিয়াকে জানালেন ভারতীয় সেনাবাহিনীপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। খবর জিনিউজের।

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেন, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চীন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।

এদিকে পাকিস্তানকে নিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, তবে অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে।

ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি কোয়াড গোষ্ঠীকে কি এশিয়ান ন্যাটো বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি।