মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল

ভুল করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক  দীর্ঘ ১২ বছরের অভ্যাসের বশে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে পড়লেন সদ্য ক্ষমতা হারানো ইসরাইলের বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক’দিন আগেই নির্বাচনে হেরে ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে। কিন্তু সোমবার পার্লামেন্টে গিয়ে তিনি হয়তো এক যুগের অভ্যাস ভুলতে পারেননি। তাই আনমনেই হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসে পড়েন।

তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়।

নির্বাচনে জিতে রোববারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট। একটি ছোট জাতীয়তাবাদী দলের নেতা নাফতালি বেনেটের জন্য ক্ষমতা ধরে রাখাটা কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন তাকে রাজনৈতিক ভাবে দক্ষিণপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী দলগুলো মিলিয়ে আট দলের একটি জগাখিচুড়ি জোট সামলে চলতে হবে। এই আট দলের মধ্যে ছোট্ট একটি আরব গোষ্ঠীও রয়েছে। তাই এই বিপরীত মতাদর্শের দলগুলোর মধ্যে সমন্বয় করে দেশ চালানো বেনেটের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।