বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে: বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,আইনী শক্তি অসীম, আর তাই আইন প্রয়োগকারি সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দূর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে, পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আজ রোববার সকাল ১০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি আরও বলেন,সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি সহ সকল চেইনঅব কমান্ড এর নির্দেশনা হল অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন।

মাননীয় আইজিপির নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে । জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পশাদারিত্বের সাথে কর্তব্য পালন করতে হবে।

বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন,কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।সকলের সমন্বয়,টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ ফজলুল করিম ফজলু,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা,কাউনিয়া থানার এসি শারমিন সুলতানা রাখী সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।