বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

হামাসের পতাকা নিষিদ্ধ করছে জার্মানি

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাসের পতাকাকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে জার্মান সরকার।

দেশটির মহাজোট সরকারের সবকটি দল হামাসের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তুলে এ ব্যাপারে সম্মতি দিয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করে জার্মানির বেশ কিছু স্থানীয় গণমাধ্যম।

এর আগে জার্মানির রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) হামাসের পতাকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

এ বিষয়ে সিডিইউয়ের মুখপাত্র থ্রোস্টেন ফ্রে বলেন, আমরা চাই না জার্মানির মাটিতে কোনো ‘সন্ত্রাসী’ সংগঠনের পতাকা উত্তোলন করা হোক।

সিডিইউয়ের এ দাবির পর জার্মানির আরেকটি রাজনৈতিক দল এসপিডি এতে সম্মতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে।

গত মাসে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল হয় জার্মানে। সেখানে হামাসের পতাকা উত্তোলন করে স্থানীয় জনতা। তার পরই হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে সংগঠনটির পতাকা নিষিদ্ধ করার দাবি জানায় জার্মানির বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।

যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হতে পারেননি জার্মানির অনেকেই। দেশটির জনগণের মতে, ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করেছে হামাস। অন্যায়ের প্রতিবাদ কখনই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না বলে তাদের মত।