শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

লকডাউনে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে নতুন করে দেশের সাত জেলায় লকডাউন দিয়েছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিট্রা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় তিনি বলেন, মুন্সিগঞ্জ, নারায়ণগজ্ঞ, মাদারীপুর ও মানিকগঞ্জের লঞ্চচলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। কোনো লঞ্চ মুন্সীগঞ্জ থামতে পারবে না। নারায়ণগঞ্জেও ছোট ছোট লঞ্চ চলাচল করে, সেগুলোও বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে লকডাউনের আওতাভুক্ত কোনো এলাকায় লঞ্চ, স্পিড বোট বা কোনো ট্রলার চলাচল করতে পারবে না।

নতুন করে লকডাউনের বিধিনিষেধ জারি করা জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)।