শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:০০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

ডেস্ক রিপোর্ট  করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হতে পারে। আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সোমবার (২৮ জুন) থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একদমই নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ শুক্রবার দেশে করোনা সংক্রমণের হার ২১ শতাংশের বেশি ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ভাবছে দেশে করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। তবে পরিস্থিতি বুঝে কয়েক দিনের মধ্যে শিক্ষামন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।’

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে চলমান ছুটি আরও বাড়ানো হতে পারে।