বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:১৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লকডাউন ঘোষণায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের চাপ

ডেস্ক রিপোর্ট  মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে আজ শনিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও মানুষকে আটকানো যাচ্ছে না। বিভিন্নভাবে মানুষ ঘাটে আসছে।

দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরিঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানতে দেখা যাচ্ছে না যাত্রীদের মাঝে।

সকাল থেকে এই নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণাঞ্চল উভয়মুখী অসংখ্য যাত্রীকে পার হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বৃদ্ধি পাচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারের সময় যাত্রীরা উঠে যাচ্ছে ফেরিতে। ছোট যানবাহন ফেরি দিয়ে পার হচ্ছে।

এছাড়া বাংলাবাজার ঘাট থেকেও ফেরিতে করে শিমুলিয়াঘাটে আসছেন অনেক যাত্রী। এই নৌরুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। ৩নং ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়কের মধ্যে জলমগ্ন হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

বিআইডব্লিউটিসি’র ম্যানেজার ফয়সাল হোসেন বলেন, ‘সবক’টি ফেরি চলাচল করছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও লঞ্চ ও স্পিডবোর্ট থাকায় যাত্রীদের চাপ বেশি।