শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৬
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

তুরস্কে ৫.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক  তুরস্কের পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।

দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ডেইলি সাবাহ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬।

তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিল।