ডেস্ক রিপোর্ট গাঁজাসহ গ্রেফতার হওয়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্মচারী কালাম ওরফে ডিডি কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম। এদিকে কালাম জামিন পেয়েছেন বলে জানিয়েছেন কালামের পরিবার। হাসপাতাল পরিচালক বলেন যেহেতু মাদক দ্রব্য পাওয়ার কারনে কালামের হাজতবাস হয়েছে। তাই সরকারী নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এমনকি তাকে আমার দপ্তর (পরিচালকের) থেকেও অব্যহতি প্রদান করা হয়েছে। অধিদপ্তর থেকে বরখাস্ত আদেশ প্রত্যাহার হলেই সে পুনরায় চাকুরীতে যোগদান করতে পারবে।
উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর সগরদী দরগাহ বাড়ি এলাকা থেকে গাঁজাসহ কালামকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।