ডেক্সরিপোর্ট:ঝালকাঠির নলছিটি উপজেলায় পিতারসঙ্গে অভিমান করে পুত্র শাওন শরীফ (২২) ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রোববার দুপুরে উপজেলার ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।শাওন শরীফ ওই গ্রামের মো. সরোয়ার শরীফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে বাবার সঙ্গে অভিমান করে চাচা নাসির শরীফের ঘরে গিয়ে বারান্দার আঁড়ায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে শাওন আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বিকালে শাওনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।