শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হুমকির মুখে উলিপুরের শত বছরের ব্রিজটি

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত শত বছরের ব্রিজটি হুমকির মুখে। যেকোনো সময় ব্রিজটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকায় পৌরসভাসহ উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।

জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুরি গ্রামে ১৯২৫ সালের দিকে তৎকালীন সরকার মানুষের যাতায়াতের জন্য বুড়িতিস্তা নদীর ওপর ৩৫ ফুট দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণ করেন। সম্প্রতি বন্যার পানির তোড়ে ব্রিজটির নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ফ্লোরের পাকা অংশ ধসে যায়। এ অবস্থায় ব্রিজটির উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন হয়ে পাটাতন পাশের মাটির ওপর আটকে আছে।

গতকাল বিকেলে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুসহ উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করেছেন।

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেছেন, জনস্বার্থে দ্রুত ব্রিজটি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।