শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরগুনায় দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডেক্সরিপোর্ট:বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাট কাঠপট্টি এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মোঃ খোকন মোল্লাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন মাদক বিক্রেতা খোকনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুত্রে জানাগেছে, পৌরসভার ছুরিকাটা গ্রামের মোসলেক মোল্লার ছেলে খোকন মোল্লা দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই ইমন, আমিরুল, ফয়সাল ও হাসানসহ একদল পুলিশ পৌর শহরের লঞ্চঘাট কাঠপট্টি এলাকার খোকন মোল্লার ফার্নিচারের দোকানে অভিযান চালায়।

এ সময় তার দোকানের একটি আলমিরার ড্রয়ার থেকে পুলিশ দুই কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। পরে খোকনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ সোমবার খোকনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা খোকন নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।