বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯

অনলাইন ডেস্ক  ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৫০ জনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে জানান রবিবার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।