বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ২:২৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

শুভেন্দুকে গ্রেফতারের দাবি তৃণমূলের

অনলাইন ডেস্ক  ভারতীয় জনতা পার্টির নেতা (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার (৩ জুলাই) টুইটারে পোস্টের মাধ্যমে এই দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কুণাল ঘোষ বলেন, নারদে সিবিআই মামলায় এফআইআর শুভেন্দু অধিকারী সিবিআই আইনজীবী এসজি তুষার মেহতার সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে। অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই।

মাস কয়েক আগে জেলে বসে আদালতকে একটি চিঠি লেখেন সুদীপ্ত সেন। তাতে তিনি শুভেন্দু অধিকারী, বিমান বসু, অধীররঞ্জন চৌধুরী-সহ বেশ কয়েকজন প্রভাবশালী তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে দাবি করেন। সুদীপ্ত সেনের সেই চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আদালত।

এদিকে, তৃণমূলের পক্ষ থেকে ইতোমধ্যেই অভিযোগ তোলা হয়েছে, গত বৃহস্পতিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুষার মেহতা সারদা দুর্নীতি মামলায় সিবিআই-এর কৌঁসুলী এবং শুভেন্দু অধিকারী অন্যতম একজন অভিযুক্ত। তুষার মেহতা অবশ্য শুভেন্দুর সঙ্গে তার কোনও বৈঠক হয়নি বলে সাফাই দিয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে তার অপসারণ দাবি করা হয়েছে।