শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০৩
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যেই দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

ডেস্করিপোর্ট  করোনায় মৃত্যু ও আক্রান্তের এমন ঊর্ধ্বগতির মধ্যেই দোকান খোলা রাখতে চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানান তারা।

প্রধানমন্ত্রী বরাবর পাঠানো খোলা চিঠিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ চান তারা।

চিঠিতে স্বাক্ষর করেছেন দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক এহেসান, সদস্য সচিব আনিসুল মান্নান সাহেদ, কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু।

প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তারা দোকান খুলে দেওয়ার পাশাপাশি আড়াই কোটি দোকান-কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনার দাবি জানান। এছাড়া তারা বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্য অনুরোধ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেকে তাদের পুঁজি ভেঙে খাচ্ছেন। তারা আজ নিঃস্ব। তাদের আবার ব্যবসায় ফিরিয়ে আনতে সহজ শর্তে ট্রেড লাইসেন্সের ভিত্তিতে আর্থিক ঋণ বা প্রণোদনার দাবিও করা হয়।