সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

রাজধানীতে ‘ম্যাজিক মাশরুম’ মাদকসহ গ্রেফতার ২

ডেস্করিপোর্ট  রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাজিক মাশরুম’ নামের মাদক ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে র‍্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার দুজন হলেন- নাগিব হাসান অর্নব (২৫) ও তাইফুর রশিদ জাহিদ (২৪)।

র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ ন ম ইমরান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে। সেখানে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।