মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন ৪৩ মন্ত্রী

অনলাইন ডেস্ক  দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদের মধ্যে ৭ জন আগে প্রতিমন্ত্রী ছিলেন। তাদের পদোন্নতি হয়েছে। ৮ জন নতুন করে পূর্ণমন্ত্রী হলেন। বাকিরা একেবারে নতুন মুখ।

মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন- নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনোয়াল, ডা.‌ বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি, কুমার পারস, কিরেন রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, কিষাণ রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, পঙ্কজ চৌধুরি, অনুপ্রিয়া প্যাটেল, ডা.‌ সত্যপাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভা করণ্ডলাজে, ভানু প্রতাপ সিং বর্মা, মীনাক্ষী লেখি, এ নারায়ণ স্বামী, অন্নপূর্ণা দেবী, দর্শনা বিক্রম জারদোশ, কৌশল কিশোর, অজয় ভাট, বি এল বর্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাটিল, প্রতিমা ভৌমিক, ডা.‌ সুভাষ সরকার, ডা.‌ ভগবত কিষাণরাও কারাত, ডা.‌ রাজকুমার রঞ্জন সিং, ডা.‌ ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, ডা.‌ মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, জন বার্লা।

নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন জায়গা পেয়েছেন ৪ জন। তারা হলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা।

ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় মাত্র ৫৩ জন সদস্য ছিলেন। একাধিক মন্ত্রীর মৃত্যু, একাধিক ছোট শরিকের ত্যাগ এবং সর্বোপরি রদবদলের আগে ১২ জন মন্ত্রীর পদত্যাগের ফলে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় বেশ কিছু পদ ফাঁকা হয়।

নতুন করে ৪৩ জন শপথ নেওয়ায় মোদি মন্ত্রিসভায় মোট সদস্য হলেন ৭৭ জন। এদের প্রায় অর্ধেকই একেবারে নতুন মুখ।

খবরে আরও বলা হয়েছে, এই মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, তারুণ্য, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি জাতিগত সমীকরণের দিকে নজর রেখেছে গেরুয়া শিবির। মন্ত্রিসভার রদবদলের মাধ্যমে লোকসভার আগে সব সম্প্রদায়কেই খুশি করতে চাইছে বিজেপি।