মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:১১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

লকডাউনের ভিতরে বিয়ের আয়োজন, খাবার গেল এতিমখানায়

ডেস্করিপোর্ট  গাজীপুরের টঙ্গীতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি শহীদুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

কাজীবাড়ির শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. ফাহিমের (৪৫), কন্যা বর্ষার বিয়ের আয়োজন করা হয়। করোনা মহামারীর কারণে দেশে কঠোর লকডাউন চলমান অবস্থায় বিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহি সেখানে যান।

তিনি ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং দেশে কঠোর লকডাউনের ভিতরে বিয়ের আয়োজন করায় কনের পিতা মো. ফাহিমকে (৪৫) ১০ হাজার টাকা এবং বাড়ির মালিক মো. শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার এরশাদ নগর এলাকায় একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে বন্টন করে দেন ম্যাজিস্ট্রেট।