শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আফগানিস্তানে তালেবানের হামলায় ৬ পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের পাঘমান শহরে তালেবানের হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দেশটির রাজধানী কাবুলের পশ্চিম অংশে পাঘমান জেলার কালা-ই-হাইদার খান গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  খবর তোলো নিউজের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তালেবান যোদ্ধারা এ সময় একটি পুলিশ চেক পোস্টে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে তারা পালিয়ে যায়।

খবরে বলা হয়, গভীর রাতে হামলা চালিয়ে তালেবান ওই পুলিশ সদস্যদের হত্যার পর তাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ সময়ে তালেবানেরও বেশ ক্ষতি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আমরা এ এলাকায় অভিযান চালানোর পর তালেবানের সদস্যরা পালিয়ে গেছে।

রাহিমুল্লাহ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বাইরে রকেট হামলা, একে৪৭ থেকে গুলি ছোড়া এবং মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। রাত ২টা ১০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামে ২টা ৫০ মিনিটের দিকে।

হামিদ নামের অপর এক বাসিন্দা বলেন, সংঘর্ষের সময় আমরা চেষ্টা করছিলাম নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে। আমরা এ সময় অত্যন্ত ভীত ছিলাম।

কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে পুলিশের গাড়ি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল।