বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মা ও আমার কোনো ক্ষতি হলে চাচা জিএম কাদের দায়ী: এরিক এরশাদ

ডেস্করিপোর্ট  জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক বলেছেন, ‌‘আমার এবং আমার মা বিদিশা এরশাদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এজন্য দায়ী থাকবেন চাচা জিএম কাদের। আমি প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই।’

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে তার নিজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ এ অভিযোগ করেন।

এরিক তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে এ বিযয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান এবং চাচা জিএম কাদেরের শাস্তিও দাবি করেন।

সংবাদ সম্মেলনে এরিক এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, ‘বাবার অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করতে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, সম্প্রতি দু’একটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এরশাদপুত্র এরিক এরশাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার হচ্ছে। শুধু তাই নয়, এরশাদের উত্তরসূরি হিসেবে এরিককে তার অধিকার থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ট্রাস্ট ও এরিক একই সূত্রে গাঁথা। স্যার চলে যাওয়ার পর ট্রাস্ট ও এরিকের দায়িত্ব আমাদের উপর বর্তায়।’