বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গৌরনদীতে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গরীব,অসহায় ও দুস্থ্যদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করেন।

জানাগেছে, বাংলাদেশ সেনাবাহিনী, যে কোনো দূর্যোগ মোকাবেলায় সরকারের আহ্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) পরিচালনা করে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং বরিশালের প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

একই সাথে সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করছে। জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।