বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় ৫০ পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহনে ৫০ পিচ ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সোয়া ১১ টার দিকে লালমোহন পৌর ৫ নং ওয়ার্ডের সবুজবাগ সাকিনের মোঃ সেলিমের ঘরের দক্ষিণ পাশের পিছনের রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ পারভেজ লালমোহন পৌরসভা ৫ নং ওয়ার্ডের নয়নীগ্রাম এলাকার আঃ মালেকের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহামুদুল হাসান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে লালমোহন পৌরসভা ৫ নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মোঃ সেলিমের ঘরের দক্ষিণ পাশের পিছনের রুম থেকে মোঃ পারভেজ নামের এক যুবককে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।