বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার দক্ষিণ আইচায় বিদ্যূৎ স্পৃষ্ঠে এক বৃদ্ধা নিহত,আহত ৪

ভোলা প্রতিনিধি  ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুপারি গাছ কাটার সময় বিদ্যূৎ স্পৃষ্ঠ হয়ে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে, এ ঘটনায় আরো ৪ জন হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ আইচা থানা উত্তর চরমানিকা ২ নং ওয়ার্ডে এলাকার মীরা বাড়ী এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন ও জোছনা বেগম।

নিহত সালেয়া বেগম উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ২ নং ওয়ার্ডের মৃত ফজর আলীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ২ নং ওয়ার্ডে এলাকার মীরা বাড়ী কাঞ্চন বদ্দি বসত ঘরে পাশে শুকনো একটি সুপারি গাছ কাটাতে গিয়ে অসাবধানতাবসত পাশে বিদ্যূৎদের তারের উপর পরে। সুপারী গাছ সরাতে গিয়ে সালেয়া বেগম বিদ্যূৎ স্পৃষ্ঠ হয়। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে গিয়ে একে একে আরো ৪ জন বিদ্যূৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দক্ষিণ আইচার চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

পরে স্থানীয়রা বিদ্যূৎ অফিসে ফোন করলে বিদ্যূৎ বন্ধ করার পর সালেয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ আইচা থানার (ওসি) মোঃ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশের সুরতাহাল রির্পোট করেছেন। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।