শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

ডেস্করিপোর্ট  কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়।

আজ শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসতে দেখা যায়। সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব।

যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, ‘পদ্মায় প্রচন্ড স্রোত। ১৬টি ফেরির মধ্যে এখন ১০টি ফেরি চলতে পারছে। অপর ফেরিগুলো স্রোতের কারণে চলতে পারছে না। ফেরিগুলোর পারাপারেও সময় লাগছে অনেক বেশি। শিমুলিয়ায় এখন কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখানে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে।’