শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, দোষীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে।গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা ফিরে আসবেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্যতম ভুলও করে থাকে, তবে তাকে ছাড় দেয়া হবে না।

এ সময় শিশুশ্রম নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেড়িয়ে আসলে অবশ্যই বিচার হবে।

এদিকে ছাদে তালাবদ্ধ ছিল এমন অভিযোগ সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তদন্তের সামান্যতম ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।