বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৪৪
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

ডেস্করিপোর্ট  দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশে ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

এর আগে, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।