বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

১৭ জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট

ডেস্করিপোর্ট  আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু হবে যা শেষ হবে ২১ জুলাই পর্যন্ত। তবে পশু বিক্রি শুরুর দুই দিন পূর্বে প্রস্তুতি শুরু করা যাবে।

সোমবার ( ১২ জুলাই) বিকেলে দুই সিটি করপোরেশনে মোট ২১টি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী এবং উত্তর সিটি করপোরেশনে ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাট বসবে।

উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পশুর হাট পরিচালনা করা হবে।

এদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত কোরবানির পশুর হাট বসবে।