বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

রাজধানীতে লকডাউন অমান্য করায় আরও ৬০৪ জন গ্রেফতার

ডেস্করিপোর্ট  লকডাউনের ১২তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে রাজধানীতে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৬০৪ জন। ভ্রাম্যমাণ আদালতে ১৬৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার টাকা। আজ (সোমবার) পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৭ হাজার ৯৫২ জন। সোমবার লকডাউনের ১২তম দিনে অভিযানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের ১২তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইফতেখায়রুল আরও বলেন, করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ১২তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।