শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

ডেস্করিপোর্ট  রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না। এভিজি অপারেশন বলেছেন, আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) বিকেলে থেকে অনলাইনে টিকেট ছাড়া হবে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী। বলেন, প্রজ্ঞাপন হওয়ার পর বাকি সিদ্ধান্ত জানানো হবে। এদিকে, প্রধান তথ্য অফিসার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

এরআগে, বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে চলমান লকডাউন কিছুটা শিথিল করে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। সেই সঙ্গে এই সময় খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

এ আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল রবিবার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সামনে ঈদকে সামনে রেখে এমনটা নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।