শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

নবীগঞ্জে পুলিশের পোশাক ও পিস্তলসহ ভুয়া ডিবি গ্রেফতার 

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি   হবিগঞ্জের নবীগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে আমীর হামজা(২১)নামে এক ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী গ্রেফতার।
১৭ জুলাই(শনিবার) সন্ধায় নবীগঞ্জ পৌর শহরের খালেক মঞ্জিল জীম সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী আমীর হামজা নবীগঞ্জ পৌর শহরের চরগাও গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকে। সে সুনামগঞ্জ জেলার  দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানায়, আমীর হামজার কক্ষে ৩ টি ভুয়া পুলিশের  আইডি কার্ড, দুটি খেলনার পিস্তল”সহ পুলিশের পোশাক, ব্যাল্ট উদ্ধার করা হয়েছে।
আরো জানা যায়,প্রায় দেড় মাস ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে আমীর হামজা পুলিশ, সি আইডি ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষ কে ভয়ভীতি দেখাতেন।এমন অভিযোগ লোকমুখে শুনে পুলিশের একটি টিম তার উপর নজরধারী রাখে ও প্রর্যবেক্ষণ করে শনিবার সন্ধায় থাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জানান, আমীর হামজা বিভিন্ন স্থানে সি আই ডি কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল। তিনি বলেন এহেন কর্মকান্ডে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।