বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাচ্ছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

ডেস্করিপোর্ট  রেজিস্ট্রেশন ছাড়াই গাজীপুরের চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। রোববার সকাল থেকে শুধু এনআইডি কার্ড দেখিয়েই তারা টিকা নিতে পারবেন। শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ওই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা চারটি হচ্ছে- গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই চার কারখানার ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।

এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এদিকে শনিবার গাজীপুরে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করে ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন ও কাপাসিয়ায় ২২ জন।