শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

একদিনে ঢাকায় এসেছেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

ডেস্করিপোর্ট  ঈদুল আজহার পর গত একদিনে (২২ জুলাই) ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন ঢাকায় এসেছেন। এদিকে গত ৮ দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৮৩।

শুক্রবার (২৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

এতে দেখা যায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭, ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ ও ৪ লাখ ৩০ হাজার ৬১৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

ফেসবুক পোস্টে মোস্তাফা জব্বার আরও জানান, ২২ জুলাই গ্রামীণ ফোন লিমিটেডের মোট ২ লাখ ২৪ হাজার ৭০৯ জন গ্রাহক ঢাকায় এসেছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ৩ লাখ ৮ হাজার ৪৯১, ২ লাখ ৪৮ হাজার ১৫২ ও ৩৯ হাজার ১৬৪ জন গ্রাহক ঢাকায় এসেছেন।

এর আগে মন্ত্রী জানান, এটি মানুষের হিসাব নয়। আমাদের অংকের হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যা ১ দশমিক ৭০। আবার ১৮ বছর বয়সের আগে ও এনআইডি ছাড়া সিম নাই।