শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে গ্রেফতার ৪০৩ জন

ডেস্করিপোর্ট  ২৩ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।এ কঠোর লকডাউনের নিয়ম অমান্য করায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।