শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধানের রাশিয়া গমন

ডেস্করিপোর্ট  রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

রাশিয়া সফর কালে নৌপ্রধান ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। এসময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন।

পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন।