বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি ড্রোন ভূপাতিত

অনলাইন ডেস্ক:লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ-শাসিত এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত হয়েছে। একই সাথে আরেকটি বিস্ফোরিত হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে এক হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন।

গত এক দশকের মধ্যেই এই প্রথম এমন কোনো ঘটনা ঘটেছে। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, বিদেশি প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করেন না।

হিজবুল্লাহ কর্মকর্তারা বলেন, দ্বিতীয় ড্রোনটি বৈরুতের দহিয়া উপকণ্ঠে হিজবুল্লাহর গণমাধ্যম কেন্দ্রের কাছে বিস্ফোরিত হওয়ায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এই ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরে এমন ঘটনার খবর এসেছে।

সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল।

২০০৬ তারা মাসব্যাপী যুদ্ধ করেছে দুই পক্ষ। এতে লেবাননের অন্তত একহাজার ২০০ লোক নিহত হন। যাদের অধিকাংশই বেসামরিক। আর ১৫৮ ইসরাইলি সেনা নিহত হয়েছেন ওই লড়াইয়ে।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি বিমান লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে বলে জাতিসংঘে অভিযোগ দিয়েছে দেশটি। প্রতিবেশী সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ায় আতঙ্কিত হয়ে আছে ইসরাইল।

তবে এএফফির খবরে বলা হয়েছে, কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি যে ওই ড্রোন দুটি ইসরাইলের কিনা কিংবা হিজুবল্লাহ গুলি করে তা ভূপাতিত করেছে কিনা।