শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে অপরাধ আড়াল করতে হামলা নাটক

স্টাফ রিপোর্টার  বরিশাল জেলা কৃষকলীগ নেতাকে জখমের অপরাধ আড়াল করতে হামলার নাটক সাজিয়েছেন বরিশাল বিমানবন্দর থানাধীন চন্ডীপুর গ্রামের একাধিক থানায় একাধিক মামলার আসামী ওমর আলী চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন, ইকবাল হোসেন ও ইকবাল হোসেনের কিশোর গ্যাং ইকবাল বাহিনী।

সরজমিনে গিয়ে জানা যায়, বরিশাল বিমানবন্দর থানাধীন চন্ডীপুর গ্রামের ওমর আলী চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন একাধিক থানায় একাধিক মামলার আসামী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার এএসআই আউয়াল সাহেব গত ২৩ জুলাই দুপুরে এলাকায় গিয়ে বরিশাল জেলা কৃষকলীগের সদস্য, সাবেক সেনা সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের কায়মনোবাক্যের একনিষ্ঠ কর্মী আবুল বাসারের নিকট ওমর আলী চৌকিদারের বাড়ীর সন্ধান জানতে চান।

পুলিশের কাজে সহযোগীতা ও সামাজিক, নৈতিক দায়বদ্ধতায় তিনি সরল মনে ওমর আলী চৌকিদারের বাড়ী দেখিয়ে দেয়ায় একাধিক থানায় একাধিক মামলার আসামী ওমর আলী চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন, ইকবাল হোসেন ও ইকবাল হোসেনের কিশোর গ্যাং ইকবাল বাহিনী আমার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে অঙ্গহানি চেষ্টা করে মারাত্নক জখম করে গরু বিক্রী করা নগদ ৫৭,২০০/- (সাতান্ন হাজার দুইশত টাকা) ও স্যামসং টাচ মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

শেবাচিম হাসপাতালের অর্থোপেডিকস ইউনিট -১ এর সহকারী রেজিষ্ট্রার প্রদত্ত তথ্য ও ব্যবস্থাপত্রানুসারে জানা যায়, বরিশাল জেলা কৃষকলীগের সদস্য, সাবেক সেনা সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের কায়মনোবাক্যের একনিষ্ঠ কর্মী আবুল বাসারের বাম পায়ের দ্বিতীয় আঙ্গুলে মারাত্নক জখম হয়েছে (খধপবৎধঃরড়হ রহলঁৎু রহ ২হফ ঃড়ব ড়ভ ষঃ ভড়ড়ঃ) ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানান, তার উপর হামলা, ছিনতাইয়ের ঘটনা আড়াল করার জন্য একাধিক থানায় একাধিক মামলার আসামী বরিশাল বিমানবন্দর থানাধীন চন্ডীপুর গ্রামের ওমর আলী চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন, ইকবাল হোসেন ও ইকবাল হোসেনের কিশোর গ্যাং ইকবাল বাহিনী মাতালাবস্থায় নিজেরা নিজেদের ঘরের বারান্দা ভাংচুর হামলা নাটক সাজিয়েছিল। ভাংচুর কাজে ওমর আলী চৌকিদারের স্ত্রী রানী বেগম বাধা প্রদান করলে মাতাল বাহিনীর দস্তাদস্তিতে আহত হন। গুরুতর অসুস্থ্য বরিশাল জেলা কৃষকলীগের সদস্য, সাবেক সেনা সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের কায়মনোবাক্যের একনিষ্ঠ কর্মী আবুল বাসারের স্বজনরা জানান, পুলিশকে ওমর আলী চৌকিদারের বাড়ী দেখিয়ে দেয়ায় একাধিক থানায় একাধিক মামলার আসামী ওমর আলী চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন, ইকবাল হোসেন ও ইকবাল হোসেনের কিশোর গ্যাং ইকবাল বাহিনী আমার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে অঙ্গহানি চেষ্টা করে মারাত্নক জখম করে গরু বিক্রী করা নগদ ৫৭,২০০/- (সাতান্ন হাজার দুইশত টাকা) ও স্যামসং টাচ মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

বরিশাল জেলা কৃষকলীগ নেতাকে জখমের অপরাধ আড়াল করতে হামলার নাটক সাজানো, একাধিক থানায় একাধিক মামলার আসামী ওমর আলী চৌকিদারের ছেলে ইকবাল হোসেনকে সরজমিনে গিয়ে না পাওয়ায় একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নাই।