শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

ভারি বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু

ডেস্করিপোর্ট  ভাবি বর্ষণে পাহাড়ধসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধ্বসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫-৬ জন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামশুদ্দোজা নয়ন। তবে, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি। তাদের উদ্ধার ও পরিচয় সনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রত্যাবাসন কমিশনার নয়ন।

অপরদিকে, পৃথক পাহাড় ধসে মহেশখালীতে মারা গেছেন এক কিশোরী। পাহাড় ধসকালে ঘুমন্ত অবস্থায় এ কিশোরীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৭ জুলাই) ভোররাতে ছোট মহেশখালী উত্তর সিপাহীর পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত কিশোরীর মোরশেদা আক্তার (১৪) স্থানীয় আনছার হোসেনের মেয়ে।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ বিন আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‌‘সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অতিবৃষ্টির পানিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটির আঘাতে আনছারের ঘরের দেয়াল ভেঙে ঘুমন্ত মেয়েটিকে চাপা দেয়। এতে তার মৃত্যু ঘটে।